সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইটভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতি, কৃষকের ক্ষতিপুরণ দাবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ইটভাটা। এই ইটভাটার কালো ধোঁয়ায় ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। কৃষকের এ ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে ঢোলভাঙ্গা বাজারের পূর্বপার্শ্বে সাকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় শতশত ক্ষতিগ্রস্ত কৃষক তাদের নষ্ট ফসল নিয়ে এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক আবু সাঈদ ইসলাম, রাসেল সরকার, ইমরান সরকার, ইসলাম মিয়া, মানিক মাস্টার, তোতা মাস্টার, প্রমুখ।

বক্তারা বলেন, ঢোলভাঙ্গায় অপরিকল্পিত ইটভাটার কারণে এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে আশপাশের কয়েকশ একর ধানের চিটা ধরেছে, আমসহ সবধরণের ফল গাছে পচে যাচ্ছে।

তারা দাবি করেন, পরিবেশ ধ্বংসকারী এইসব ইটভাটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ দিতে হবে।

এই মানববন্ধন চলাকালে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সেখানে উপস্থিত হলে উপস্থিত সকলে অভিযোগ তুলে ধরেন। তিনি কৃষকদের কথা শোনেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

প্রকাশের সময়: ০১:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১