রংপুরে নবগঠিত পীরগঞ্জ পৌরসভার উন্নয়ন কার্যক্রম দ্রæতগতিতে চলছে। মহামারী করোনার মধ্যেও থেমে নেই অগ্রযাত্রা। ২০১৬ সালের ৭ই আগষ্ট প্রথম নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আবু ছালেহ মো: তাজিমুল ইসলাম শামিম বিপুল ভোটে নির্বাচিত হন। ৩১ আগষ্ট শপথ নিয়ে পৌরবাসীর প্রত্যাশা পূরনে নিরলসভাবে কাজ করতে ২০১৯ সালে ৯ই জুলাই ৩য় শ্রেণি থেকে উন্নতি লাভ করে পীরগঞ্জ পৌরসভা। যা বাংলাদেশে অনন্য দৃষ্টান্ত। এরই মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুয়েত ফান্ড) স্থানীয় সরকার সাপোর্ট প্রকল্প (এল.জি.এস.পি), গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (আইইউআইডিপি) এবং উপজেলার জনস্বাস্থ্য বিভাগের অর্থায়নে শতভাগ রাস্তা পাকাকরন বিদ্যুতায়িত, পৌর ভবনের জন্য জমি ক্রয় এবং তা বাস্তবায়ন চলমান রয়েছে, প্রতিটি রাস্তায় সড়ক বাতি স্থাপন, জনগুরুত্বপূর্ণ রাস্তায় ড্রেন নির্মান, গুরুত্বপূর্ণ স্থানে স্যানিটারী ল্যাট্রিন নির্মাণ, উপজেলার সুধীজনদের নামে রাস্তার নাম করন, স্যানিটারী ল্যান্ড ফিল্ডের জমি ক্রয় এবং পরিবেশ বান্ধব তৈরি করে ব্যবহার উপযোগী করন, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নে সহায়তা, শ^শ্নান ঘাটের উন্নয়ন, সরকারী কবরস্থানের জমি ক্রয়, পৌরসভার ৫নং ওয়ার্ডে ¯øুইচ গেটে মনোরম পরিবেশে মিনি পার্ক নির্মান, অবৈধ দখলমুক্ত করে রাস্তা প্রশস্তকরণ, সুপিয় পানি সরবরাহের জন্য পাইপ স্থাপন, অর্ধশত স্থানে কালবার্ট নির্মাণ, যুবকদের খেলাধূলার উন্নয়নে নানামুখী পদক্ষেপ, মাদকমুক্ত পৌরসভা গড়তে বিভিন্ন কৌশল অবলম্বন, পৌরসভার নিজস্ব অর্থায়নে যানযট মুক্ত করতে ট্রাফিক পুলিশ নিয়োগ সহ নানমুকী জনহীতকর কাজ সম্পাদন করে পৌরবাসীর প্রত্যাশা পূরনে সফল হয়েছেন বলে দাবী করেছে বলে ১নং ওয়ার্ডের তুলারাম মজিদপুর গ্রামের আ. রশিদ সরকার ৪ নং ওয়ার্ডের গোলজার হোসেন, ৩ নং ওয়ার্ডের বাদশা মিয়া, ৫নং ওয়ার্ডের ঠান্ডা মিয়া সহ প্রায় অর্ধ শতাধিক পৌরবাসীর সাথে কথা বলে জানা গেছে নবগঠিত পৌরসভায় স্বল্প সময়ের মধ্যেই শতকোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে এতে আমরা গর্ববোধ করি। এ বিষয়ে মেয়র শামিম ও প্যানেল মেয়র কবিরুল ইসলামের সাথে কথা বললে তারা বলেন পৌরসভার প্রতিটি উন্নয়ন কার্যক্রম ই-টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়াও হয়রানি ছাড়া বিভিন্ন সেবা প্রদান মহামারী করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনা করে আসছি এবং এ পর্যায়ে মেয়র শামিম বলেন নির্বাচিত হয়েই পৌরবাসীর স্বপ্ন পূরনে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটি উন্নয়ন কার্যক্রম শতভাগ সততার সাথে করছি। তবে জাপান সরকারের উন্নয়ন ফান্ড (জাইকা) আমার পৌরসভার পরিদর্শন করে ২০ কোটি টাকার একটি প্রকল্প দেয়া হয়েছে। আশা করি প্রকল্পটি বাস্তবায়ন হলে নাগরিক সুবিধা আরো বেশি বৃদ্ধি পাবে। তবে জনগন যে আশা ভরসা নিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন তার শতভাগ বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। পৌরবাসী আমার উন্নয়ন কার্যক্রমে বিশ্লেষণ করবে। তবে আমি শাসক না হয়ে পৌরবাসীর সেবকের ভূমিকা পালন করতে চাই।
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্বার গতিতে এগিয়ে চলছে নবগঠিত রংপুরের পীরগঞ্জ পৌরসভা
-
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট পীরগঞ্জ (রংপুর) - প্রকাশের সময়: ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- ৯
জনপ্রিয়
















