সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করার নির্দেশ

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ দ্রুততার সঙ্গে স্বাভাবিক করতে তিতাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (৬ এপ্রিল) মন্ত্রণালয়টির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস সরবরাহ বিঘ্ন হয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধা সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ভাল্ব প্রতিস্থাপনের কাজ স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্যাস সরবরাহ দ্রুততার সঙ্গে স্বাভাবিক করতে তিতাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টার দিকে সিদ্দিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস-এ কয়েকটি ভাল্বে লিকেজ দেখা যায়। জরুরিভিত্তিতে ভাল্ব প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে।

প্রকাশের সময়: ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১