মহামারী করোনা ভাইরাস প্রাদ্রভাব প্রতিরোধে সরকারী মাঠ প্রশাসনের নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশের কার্যক্রম চোখে পড়ার মত। উপজেলার গুরুত্বপূর্ন হাটবাজার পৌর এলাকা ও জনাসমাগম স্থানে ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক বৃদ্ধি লিফলেট বিতরন, মাইকিং করে প্রচারনা, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরন, বিশেষ র্যালি মটোরসাইকেল সোভাযাত্রা করে প্রচারনা ছাড়াও স্টাইকিং ফোর্স নিয়োগ করে সার্বক্ষনিক তদারকি সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা স্বাভাবিক পরিসেবা যেমন- ত্রান বিতরন, স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে বাড়িতে অবস্থান করতে আহŸবান। যানবাহনে সরকারি নির্দেশনা পালনে চালকসহ সংশ্লিষ্টদের সতর্কতা নানামুখি প্রচেষ্টা গ্রহন করা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরেচ চন্দ্রের সাথে কথা হলে তিনি বলেন, সরকারের নির্দেশনার পাশাপাশি আমি নিজেও একজন করোনা যোদ্ধা। সেইহেতু ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশের পক্ষ থেকে অতি সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
পীরগঞ্জে করোনা প্রতিরোধে থানা পুলিশের নানা কার্যক্রম
-
রুহুল সরকার, করেসপন্ডেন্ট জাগো২৪. নেট রাজীবপুর(কুড়িগ্রাম) - প্রকাশের সময়: ০৮:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- ৮
জনপ্রিয়
















