রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত,  আহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায়   বাদশা মিয়া(৪৫) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ৩ ব্যক্তি আহত হয়।

বুধবার (৭ এপ্রিল) ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কাটাখালী হাওয়া খানা নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ১১ টার দিকে রংপুরগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো- ট-২২০৩৪৪) নিয়ন্ত্রন হারিয়ে গোবিন্দগঞ্জ গামী একটি যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দেয়। এসময় অটোভ্যানটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ভ্যান যাত্রী বাদশা মিয়াসহ রানা মিয়া (৩০, ফেরদৌস মিয়া( ৩৫), ও আমিরুল ইসলাম (৪০) আহত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে। এর মধ্যে বাদশা মিয়াকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উদ্ধার কাজ করা হয়েছে। এতে ঘাতক ট্রাকটিও আটক করা হয়।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত,  আহত ৩

প্রকাশের সময়: ০২:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১