মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের হাতে আটক ‘শিশু বক্তা’ মাদানী

‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র্যাব। রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গত ২৫ মার্চ মতিঝিল থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছিল পুলিশ। তবে আটকের কয়েক ঘণ্টা বাদেই তাকে ছেড়ে দেওয়া হয়।
জনপ্রিয়

গৃহবধূর মরদেহ উঠানে ফেলে পালালো স্বামী ও তার পরিবার

র‌্যাবের হাতে আটক ‘শিশু বক্তা’ মাদানী

প্রকাশের সময়: ০৪:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১