বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক সেবনকালে ৩ জনকে আট করা করেছে । আটককৃতদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ডদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মোহাম্মদ আল-মারুফ মাদকসেবিদের বিনাশ্রম কারাদণ্ডদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালি খামার গ্রামের লতিফ মিয়ার ছেলে রন্জু মিয়া(৩৫), শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের মৃত কছর আলীর ছেলে ফরিদ মিয়া (৩৬), চন্ডিপুর ইউনিয়নের উজান গোছাগাড়ী গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে রফিকুল ইসলাম(৩৮)।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিবের নেতৃত্বে শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে অভিযান পরিচালনা শুরু করেন। পৃথক পৃথক ৫টি স্থানে অভিযান পরিচালনা করে ৩টি স্থানে গাঁজা সেবনকালে ৩ জনকে আটকসহ কিছু গাঁজা, গাঁজা সেবনের উপকরণ জব্দ করেন।

এ অভিযানে অংশ নেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাকিলার রহমান, শাহ-আলম, মামুন-উর রশিদ, সিপাহী নাসির উদ্দিন, আরিফুল ইসলাম ও সুন্দরগঞ্জ থানা পুলিশ সদস্যরা ।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ আল-মারুফ এ তথ্য নিশ্চিত করেন।

প্রকাশের সময়: ০৫:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১