বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কন্ট্রোল কমিশনের সদস্য, সাবেক প্রেসিডিয়াম সদস্য, ডাকসু’র সাবেক জিএস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোর্শেদ আলী স্মরণে শোকসভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় জেলা সিপিবি’র সভাপতি মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট শাহাদৎ হোসেন লাকু, কৃষক সমিতি গাইবান্ধা জেলা সভাপতি সুভাষ শাহ রায়, জেলা সিপিবি’র সদস্য ও পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ। বক্তারা বলেন, দেশের মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে কমরেড মোর্শেদ আলীর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। সেইসাথে তিনি পার্টি সংগঠন গড়ার ক্ষেত্রেও গুরুত্ব ভূমিকা রাখেন।
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাইবান্ধায় শোকসভা
-
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা - প্রকাশের সময়: ০৬:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- ১৯
জনপ্রিয়
















