গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনে ৩ টি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
শনিবার(১০ এপ্রিল) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতিবান্ধা গ্রাম থেকে ৩ টি ড্রেজার মেশিন ও পাইপ জব্দসহ এক বালু ক্রেতার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ।
এ তথ্য নিশ্চিত করে ইউএনও মোহাম্মদ আল-মারুফ জাগো২৪.নেট-কে জানান, স্থানীয়দের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 















