ভারত থেকে গত মার্চ মাসে দিনাজপুরের হিলি রেলস্টেশনে গম আমদানি হয়েছে ৬ হাজার ৭২৬ মেট্রিকটন। ভাড়া বাবদ সরকার রাজস্ব পেয়েছেন ২৫ লাখ ৯৩ হাজার ৩০৭ টাকা।
সোমবার (১২ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।
তিনি জানান, ভারত থেকে রেলযোগে বেনাপোল, দর্শনা ও বিরল দিয়ে গত মার্চ মাসে হিলি রেলস্টেশনে ১১৪টি গমের ওয়াগন এসে পৌঁছিয়েছে। তা থেকে সরকার যদি ভাড়া বাবদ পেয়েছেন ২৫ লাখ ৯৩ হাজার ৩০৭ টাকা। বর্তমান গমের আমদানি আরও বৃদ্ধি পেয়েছে।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 















