গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার। প্রণোদণা কর্মসূটির আওতায় এই বীজ-সার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক কৃষক উফশী আউশ ধান বীজ ৫ কেজি, ডিএফপি ও এমওপি সার ৩০ কেজি করে প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, কৃষি অফিসার খাজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহীন সরকার ও কৃষকলীগ সাদুল্লাপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়া উপস্থিত ছিলেন।
শামীম সরদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















