সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্বাস্থ্যবিধি অমান্য, ১১ জনের জরিমানা

গাইবান্ধা জেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ জনের ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দিনব্যাপী গাইবান্ধার বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত পরিচালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েস উদ্দিন। এসময় জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করা হয়।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় মানুষের স্বাস্থ্যবিধিসহ সরকারের নানা নিদের্শনা রয়েছে। এমন নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন। এরই অংশ হিসেবে স্বাস্থ্যবিধি না মানা, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে ১১ টি মামলায় ২৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, সংক্রমণ রোধ কল্পে জনস্বার্থে এমন অভিযান চলামন থাকবে।

প্রকাশের সময়: ১০:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১