বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি ইলিশ খাই না : কুসুম শিকদার

করোনা ভাইরাস মহামারির মধ্যেই বাঙালির জীবনে আরো একবার এলো পহেলা বৈশাখ। গত বছরও মানুষ ঘরে আবদ্ধ ছিল, এবারও বৈশাখ বরণে মেতে ওঠা হচ্ছে না। এবারের বৈশাখে বিশ্ব জুড়ে যে করোনার সংক্রমণের কারণে ‘লকডাউন’ চলছে তা থেকে মুক্ত হওয়ার আহ্বান ফুটে উঠছে সবার প্রার্থনায়।
ঘরবন্দী পহেলা বৈশাখ কেমন কাটছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী কুসুম শিকদারের? জানতে চাইলে সিটি নিউজ ঢাকাকে এই অভিনেত্রী বলেন, ‘লকডাউনের কারণে কোনো পরিকল্পনা নেই। তাছাড়া আমি ইলিশ খাই না। জীবনে কখনোই পান্তা-ইলিশ খাইনি। খুব একটা পহেলা বৈশাখ পালন করা হয়নি। শৈশবে কয়েকবার মায়ের সাথে রমনা বটমূলে গিয়েছিলাম। আসলে সেভাবে পালন করি না। সবাইকে বলব, ঘরে থাকুন নিরাপদে থাকুন। কেউ ঘর থেকে বের হবেন না। নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন। পহেলা বৈশাখ বারবার আসবে। জীবন বারবার আসবে না। বেঁচে থাকলে অনেক পহেলা বৈশাখ পালন করা যাবে। এখন সবচেয়ে বড় নিজের জীবন। তাই সবাই ঘরে থাকুন ভালো থাকুন।
জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা: এমপি মমতাজ

আমি ইলিশ খাই না : কুসুম শিকদার

প্রকাশের সময়: ০৬:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১