মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৯ বস্তা চালসহ ব্যবসায়ী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দুঃস্থদের জন্য সরকারিভাবে ১০ কেজি দরে চাল দেয়া হচ্ছে। এ কর্মসূচির ৯ বস্তা চাল কালোবাজরে বিক্রির সময় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামের ওয়াব সরকারের ছেলে সাইফুল ইসলামের বাড়ি থেকে ওই চালগ্রলো ভ্যান যোগে বিক্রির সময় শফিকুল ইসলামকে আটক করা হয়। আটকৃত শফিকুল জয়পুরহাটের কালাই থানার দুদার গ্রামের কছিম উদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ বস্তা চালসহ শফিকুলকে আটক করা হয়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

প্রকাশের সময়: ০৮:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১