ইরি-বোরো ক্ষেতে দেখা দিয়েছে ইঁদুরের উপদ্রব। তাই ক্ষেতকে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচাতে কৃষকেরা ব্যবহার করছেন পলিথিনের ঝান্ডা। বাতাসে পলিথিন পতপত করে শব্দ করলে কেউ আসার ভয়ে ইঁদুুর সেখান থেকে পালিয়ে যায়। এমন ধারণা থেকেই অনেক কৃষক তাদের জমিতে পলিথিনের ঝান্ডা ব্যবহার করেন। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের গো-ঘাটার পাড় দোলার মধ্যে অনেক কৃষককে ইরি-বোরো ক্ষেতে পলিথিনের ঝান্ডা ব্যবহার করতে দেখা গেছে।
নশরতপুর গ্রামের নজরুল পাড়ার কৃষক মোজাম্মেল হক জানান, কৃষি বিভাগের পরামর্শক্রমে ক্ষেতে পলিথিনের নিশানা উড়িয়ে উপকার পেয়েছেন। এছাড়াও ওইপাড়ার ফারুক হোসেন, গুড়িয়াপাড়ার সুদের রায়, বালাপাড়ার সুশিল চন্দ্র দাস, তেঁতুলিয়া গ্রামের শাহ্পাড়ার আব্দুল খালেক তাদের জমিতে
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. মাহমুদুল হাসান জানান, ক্ষেতের পোকামাকড় ও ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করার জন্য কৃষকরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন। এছাড়াও মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কাজ করছেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি 















