রাজবাড়ী সদর উপজেলা শহরে প্রথম রমজান থেকে ছাত্রনেতা শেখ তুষার এর উদ্যোগে অসহায় ও খুদার্ত মানুষের জন্য লকডাউন চলাকালীন সময়ের জন্য ইফতার বিতরণ কার্যক্রম চালু হয়েছে। প্রথম রোজা থেকে তার এ কর্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় রুবেল হোসেন জানান, ছাত্রনেতা শেখ তুষার ( শেখ পরিবারের সদস্য) এবং ছাত্রলীগের একজন নিবেদিত প্রান। সবসময় অসহায় মানুষের পাশে সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত থাকে। এই লকডাউনে তার এই উদ্যোগটা অত্যান্ত প্রশংসনীয়।
মহসিন মৃধা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রাজবাড়ী 















