মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেল ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর পেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০ পরিবার।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নে ফিতা কেটে ঘরের মালিকদের কাছে চাবি হস্তান্তর করেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ, ইউপি চেয়ারম্যান বদিরুল আহসান সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আনছার আলী সরদার, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২০-২১ অর্থবছরে উপজেলায় ১০টি সেমিপাকা (আধাপাকা) বাড়ি নির্মাণ করা হয়। যার মোট দৈর্ঘ্য ২২ ফুট এবং প্রস্থ ১০ ফুট। মেঝে পাকা করে দেওয়া হয়েছে। ঘরের একপাশে করে দেওয়া হয়েছে রান্নাঘর, টয়লেট এবং অপরপাশে একটি পাকা বারান্দা ও সিঁড়ি।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প গ্রহণ করেছেন। ইতোপূর্বে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে সুবিধাভোগী বাছাই করা হয়েছে। বাছাই করা সেইসব সুবিধাভোগিদের মাঝে ঘর প্রদান করা হলো।

প্রকাশের সময়: ০৬:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১