মহান মে দিবস উপলক্ষে সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের নাগবাড়ী বাজারে আলোচনা সভা ও ইফতার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করে জাতীয় শ্রমিকলীগ জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি ও জামালপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদ হাসান মন্ডল কাওছার।
ইফতার পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক রহুল আমিন সরকার জুয়েল, নাগরিক কমিটির এসটি রহুল আলম প্রমূখ। এ অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক রোজাদার ব্যক্তি ইফতারি করেন। সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উল্লেখ্য, এক বছরের অধিক সময় ধরে করোনার প্রভাবে জামালপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসবের মধ্যে দরিদ্র পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। এ সময়ে খাদ্যাভাব মানুষের পাশে দাঁড়িয়েছেন জাহিদ হাসান মণ্ডল কাওছার নামের এক যুবক। এই যুবক জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের মৃত কছির উদ্দিন মণ্ডলের ছেলে। তার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ১৭টি গ্রামের অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণসহ নানা ধরণের সামাজিক সেবা প্রদান করে চলছেন।

এছাড়া কাওছার মণ্ডল জামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, ও দরিদ্র পরিবারের মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন।
এ বিষয়ে সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহিদ হাসান মণ্ডল কাওছার বলেন, আমার সামর্থ অনুযায়ী জামালপুর ইউনিয়নের দরিদ্র মানুষগুলোর সেবা দেওয়ার চেষ্টা করে আসছি। এ সেবা অব্যাহত থাকবে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.কম 
















