মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ৩০০ মানুষকে ঈদ সামগ্রী দিলো ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন

করোনা সংক্রমণ প্রতিরোধে  সারা দেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উজেলায় চলমান রয়েছে লকডাউন। এর কবলে আয়-রোজগার কমেছে শ্রমজীবি মানুষদের। তারা ইদুল ফিতরের দিনে ভালো কিছু খাবেন এ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। এসব মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের দেয়া হয়েছে উপহার সামগ্রী।

সোমবার (১০ মে) বিকেলে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ৩০০ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ‘এসএসসি-২০০৩ ফ্রেন্ডস এ্যাসেসিয়েশন’ নামের একটি সংগঠন। সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ ও সাবান ইত্যাদি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ, থানার ওসি মাসুদ রানা, স্কুল প্রধান শিক্ষক এনশাদ আলী, সংগঠনটির ফরহাদ হোসেন লিমন, আশরাফুল ইসলাম ও শামসুজ্জোহা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৬:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১