মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হবু শ্বশুরকে ভাই ডাকলেন দিশা

দিশা পাটানি বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। তার আকর্ষণীয় ফিগার ও অনবদ্য অভিনয় দিয়ে জয় করেছেন দর্শক হৃদয়। এবার এই নায়িকা তার হবুশ্বশুরকে ভাই ডাকলেন। আর এ কারণেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে। টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন দিশা।
তাদের সম্পর্ক নিয়ে বলিউডে ধোঁয়াশা ছিল সব সময়। সবাই বিষয়টি জানলেও কখনও সরসারি স্বীকার করেননি তারা। তবে সামাজিক মাধ্যমে তাদের বিদেশে ভ্রমণের ছবি এবং আনন্দময় মুহূর্ত শেয়ার করে প্রায়ই আলোচনায় এসেছেন তারা। বর্তমানে তাদের সম্পর্কের কথা আর অজানা নেই তারও।
সম্প্রতি টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফকে ভাই ডেকে বিড়ম্বনায় পড়েছেন দিশা পাটানি। ঘটনার সূত্র সালমান খানের ‘রাধে’ সিনেমার শুটিং থেকে।
ঈদে মুক্তি পাচ্ছে ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এই সিনেমায় দিশার ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন জ্যাকি শ্রফ। শুটিংয়ের সময় ছেলের প্রেমিকার মুখ থেকে ‘ভাই’ ডাক বেশ বিড়ম্বনায় ফেলে অভিনেতাকে।
শুটিং সেটে দিশা ভেবে পাচ্ছিলেন না জ্যাকি শ্রফকে কী বলে সম্বোধন করবেন। স্যার, আঙ্কেল নাকি অন্যকিছু।
ভারতের সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেতা জ্যাকি শ্রফ বলেন, ‘দুটো মানুষ যখন কথা বলেন তখন নাম ধরে বা কিছু সম্বোধন না করলেও চলে। কিন্তু আমার মনে আছে দিশা আমায় স্যার বলেই ডেকেছে বেশ কয়েকবার। আঙ্কেল শুনতে আমার কাছে অদ্ভুত মনে হয়। যে সম্বোধন করছে তার বাবার ভাইয়ের মতো নিজেকে মনে হয়। সেটা তো সম্ভব নয়। দুজনের পরিবার তো আলাদা।
প্রভু দেবা’র পরিচালনায় ‘রাধে’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। সিনেমায় খলনায়ক চরিত্রে দেখা যাবে রণদীপ হুদাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ, সুধাংশু পাণ্ডে, গৌতম গুলাটি প্রমুখ।

হবু শ্বশুরকে ভাই ডাকলেন দিশা

প্রকাশের সময়: ০৭:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১