মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে মাঠের বোরোধান কাটার সময় বজ্রপাতে মোকলেছুর রহমান ওরফে ক্যারু (২৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছে। এ বজ্রপাতের ঘটনাটি  সোমবার বিকেল আনুমানিক ৩টা দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তিরবাজার এলাকার পানুয়াপাড়া নামক স্থানে ঘটেছে। নিহত মোকলেছুর রহমান ওরফে ক্যারু অমরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, ওই সময় আকাশে মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ক্যারু গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই সে মারা যায়। এসময় সে মাঠে বোরোধান কাটছিল। ইউপি চেয়ারম্যান হেলাল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

প্রকাশের সময়: ০৯:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১