গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নে ৫৫০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১মে) ওই ইউনিয়নের বামনিপাড়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী আনিছুজ্জামান রিগ্যানের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার হিসাবে শাড়ী, লুঙ্গী ও থ্রী পিস বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাগোয়া ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম, গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী, সহকারী শিক্ষক মাহাবুব আলম, সমাজ সেবক সুজন মিয়া, সিপু, লিংকন প্রমুখ।
উপহার পেয়ে ওই গ্রামের রাবেয়া বেওয়া জাগো২৪.নেট-কে জানান, এই কষ্টের দিনে একটি শাড়ী পেয়ে খুব ভালো লাগছে। এজন্য রিগ্যান বাবুকে ধন্যবাদ। অপর দিকে বাবু পাগলা নামে একব্যক্তি বলেন খুব ভালো লাগছে একটা নতুন লুঙ্গী পেয়ে। রমিছা বেওয়া বলেন গত ঈদে নতুন কাপড় ছাড়াই ঈদ কাটিয়েছি। এবার নতুন কাপড় পেলাম। কি যে খুশি লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না।
সুমন কুমার বর্মন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট. গাইবান্ধা 
















