মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

গাইবান্ধার ফুলছড়িতে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে (২০) যৌন নিপীড়নের অভিযোগে আবু হাসান লাবন (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ।

ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত যুবক ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামের সিদ্দিকুর রহমান সাজুর ছেলে।

বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী অভিযোগে উল্লেখ করেন, গ্রেফতারকৃত যুবক আবু হাসান লাবন বেশ কিছুদিন থেকে মোবাইলের মাধ্যমে প্রেমের প্রস্তাব দেওয়ায় গত ছয়মাস থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এসময় ওই যুবক প্রায়ই মোবাইলে কথা বলতো। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ছাত্রী ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন দিয়ে যাবার সময় রাস্তায় ওই যুবক জোরপূর্বক ছাত্রীটির পথরোধ করে। একপর্যায়ে ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শসহ জাপটে ধরে ধস্তাধস্তি করে। এসময় ছাত্রীটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে যুবককে আটক করে পার্শ্ববর্তী ফুলছড়ি থানায় নিয়ে যায়।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওছার আলী জাগো২৪.নেট-কে জানান, কলেজছাত্রী বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগ করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। গ্রেফতারকৃত যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক

প্রকাশের সময়: ০৬:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০