মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২মে) দিনব্যাপী উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সহায়তা বিতরণ করেন।

বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ৪ নং জামালপু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, ট্যাগ অফিসার ননী গোপাল, ইউপি সদস্য ও ইউপি সচিবসহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জামালপুর ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মোট ২ হাজার ১শ’ ৮৫ জনের মধ্যে প্রত্যেককে ৪৫০ টাকা হারে বিতরণ করা হয়।

প্রকাশের সময়: ১০:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১