অসহায় মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধার সাল্লাপুর উপজেলার ৭০০ জনকে দেয়া হয়েছে ঈদ উপহার সামগ্রী।এসব সামগ্রীর মধ্যে ছিল শাড়ী, লুঙ্গি, সেমাই-চিনি প্রভৃতি।
বৃহবার (১১ মে) ওইসব ঈদ উপহার সামগ্রী নিজস্ব অর্থায়নে বিতরণ করেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক।
জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান রয়েছে লকডাউন। এর ফলে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষেরা চরম আর্থিক সংকটে পড়েছে। এরই মধ্যে ঘনিয়ে এসেছে ঈদ। এ দিনে প্রিয়জনদের নিয়ে ভালো কিছু খাবেন, সেটা নিয়ে পড়ছেন দুশ্চিন্তায়। ভুক্তভোগি এসব মানুষদের মুখে হাসি ফুটাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে ও রফিকুল ইসলামের উদ্যোগে ৭০০ দরিদ্র মানুষের মাঝে ওইসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.কম 

















