গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ‘মহামারী করোনা প্রতিরোধে জন উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন’ নামে উপজেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা শুরু করা হয়।
কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ আজমি ও প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 

















