মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটায় নদীতে ডুবে তিন বোনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রংপুরের বাবুপাড়ার সাইদুর রহমানের মেয়ে রিতু খাতুন ও বিথি খাতুন এবং তাদের মামাতো বোন রানা মিয়ার মেয়ে ফাতিমা খাতুন।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে উপজেলার কচুয়াহাট নামক স্থানের যুমনা নদীতে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে সাঘাটা ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, রিতু, বিথি ও ফাতিমা তারা সাঘাটার কচুয়াহাট এলাকার বড় ভাই পার্থ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সেখানে পাশ্ববর্তী যমুনা নদীতে গোসল করতে নামে এবং নদীর পানিতে ডুবে ওই তিন বোনের মৃত্যু হয়।

সাঘাটায় নদীতে ডুবে তিন বোনের মৃত্যু

প্রকাশের সময়: ০৫:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১