দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক হেনস্তা ও মিথ্যা মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদ এবং মুক্তির দাবীতে গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মরত সকল সাংবাদিক মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা সাংবাদিক পরিবারের আয়োজনে বঙ্গবন্ধু মূরাল চত্বরে জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম অবুঝের সার্বিক সহযোগিতায় ও এ মান্নান আকন্দের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, নদী বাঁচাও আন্দোলনের নেতা সাদেকুল ইসলাম, জাসদ সভাপতি মুন্সি আমিনুল ইসলাম সাজু,কমিউনিস্ট নেতা আমিনুল ইসলাম, সাংবাদিক শাহজাহান মিঞা, ঈমান আলী মামুন,এমদাদুল হক প্রমূখ।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপরাধের সাথে সংশ্লিষ্ট আমলাদের শাস্তির দাবী জানান।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 

















