ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরাইলী জায়নবাদীদের অব্যাহত হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) বিকেলে গাইবান্ধা শহরের ১নং রেল গেইটে বাম গনতান্ত্রিক জোট, গাইবান্ধা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সংগঠটির গাইবান্ধা জেলা সমন্বয়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, বাসদ জেলা ফোরাম সদস্য সুকুমার মোদক প্রমুখ।
বক্তারা বলেন, গত দশদিন ধরে জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনী নিরীহ জনগণের উপর নির্বিচারে ইসরাইলী বাহিনী হামলা করলেও বিশ্ব মোড়লরা নিশ্চুপ আছে। তারা জাতিসংঘের ভূমিকারও সমালোচনা করেন। তারা সাম্যজ্যবাদী আগ্রাসন রুখে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহবান জানান।
তোফায়েল হোসেন জাকির 

















