গাইবান্ধার সাঘাটায় উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ের আতঙ্কে আরমান আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।এসময় গাছের ডালের চাপায় আরো তিন নারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া দিগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু আরমান আলী ওই গ্রামের মৃত সোমেদ আলীর ছেলে। আহতরা হলেন, ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের গীতা রাণী (৫৫), রেশমা বেগম (৩২) ও উত্তর দীঘলকান্দি গ্রামের জুলেখা বেগম (৪০)।
কামালের পাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু জানান, বৃহস্পতিবার বিকেলে দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঝড়ের এমন দৃশ্য দেখে আরমান আলী হার্টএ্যাটাকে মারা যায়। এসময় গাছের ডালে চাপায় ওই তিন নারী আহত হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















