গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা ও ছামছুল হক কাজল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
রোববার বিকেলের দিকে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের তরফাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুই সাংবাদিক মোটরসাইকেল যোগে ধাপেরহাট এলাকার তিলকপাড়া গ্রামের সাংবাদিক আমিনুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। এসময় ওই স্থানে পৌঁছালে অপর একটি যানবাহনকে সাইট দিতে গিয়ে ছিটকে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলে সাংবাদিক তাজুল ইসলাম রেজা ও ছামছুল হক কাজল মারাত্নক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে রংপুর ডক্টর ক্লিনিকে ভর্তি করেছে।
সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল এ তথ্য নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, অনাকাঙ্খিত এঘটনায় ওই দুই সাংবাদিকের সুস্থতা কামনা করছি।
তোফায়েল হোসেন জাকির 

















