সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে সোহেল নামে এক ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত ২৩ মে রবিবার বিকেল আনুমানিক ৪টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের নতুনবাজার সংলগ্ন সরকারপাড়ায় ঘটেছে। নিহত সোহেল সরকারপাড়ার রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার সময় শিশু সোহেল বাড়ির পাশের পুকুরে নেমে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ওই পুকুর পাড়ে গিয়ে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু সোহেলকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় ইউ ডি মামলা দায়ের হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) রইসউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১