গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলী হত্যার বিচার দাবিতে গণঅবস্থান কর্মসূচির পালন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ব্যবসায়ী, শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
সোমবার (২৪ মে) বিকেলে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ গাইবান্ধার উদ্যোগে গাইবান্ধা পৌর শহিদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচি চলাকালে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ, গাইবান্ধার সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে এবং জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, গণফোরাম জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক মিলন সরকার, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, জেলা এডভোকেট বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা নেতা মৃণাল কান্তি বর্মণ, শিক্ষক নেতা মমতাজুর রহমান বাবু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবীর বাদল, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল আহম্মেদ, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস চৌধুরী, ব্রম্মপুত্র সড়ক ও রেল সেতু বাস্তবায়ন সংগ্রাম কমিটির কেন্দ্রীয় আহবায়ক এ্যাডভোকেট আশরাফ আলী, মানবাধিকার সংরক্ষণ পরিষদের নেতা কাজী আব্দুল খালেক, ইলেক্ট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদুল ইসলাম রানু, গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ও আদিবাসী নেতা ফিলিমন বাস্কে প্রমুখ।
বক্তারা হাসান হত্যার জন্য দায়ী সদর থানার ওসি’র অপসারণসহ ৪দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার জন্য জোড় দাবি জানান। সেইসাথে পূর্ব নির্ধারিত সমাবেশ স্থল পৌর শহিদ মিনারে প্রবেশের সকল পথ বন্ধ করে দেয়ার জন্য পৌর কর্তৃপক্ষের সমারোচনা করেন।
উল্লেখ্য, ১০ এপ্রিল জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক (সদ্য বহিস্কৃত) মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত মাসুদ রানাকে আটক করে পুলিশ।
তোফায়েল হোসেন জাকির 

















