বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসত বাড়ি ও আবাদি জমি এবং রাস্তা ঘেষে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২ টি ড্রেজার মেশিন ও কিছু সংখ্যক পাইপ ধ্বংস করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ মে) বিকেল থেকে রাত ৭ টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টার অভিযানে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি খারুভাঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ আল হাসান। জানা যায়, এ সময়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি অভিযান পরিচালনা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদ আল হাসান বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়েছি। এতে ২টি ড্রেজার ও পাইপ ধ্বংস করেছি। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

প্রকাশের সময়: ০৬:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১