দিনাজপুরের চিরিরবন্দরে কৃষিতে যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, শ্রমিক সংকট নিরসন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টর মেশিন বিতরণ করা হয়েছে। গত ৩০ মে রবিবার বিকেল ৫ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের মাধ্যমে বোরো মৌসুমে মোট ১৫জন কৃষককে কম্বাইন হারভেস্টর মেশিন বিতরণ করা হয়। কম্বাইন হারভেস্টর মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মুহা. ফারুক হাসান, মৎস্য অফিসার পুরবী রাণী, প্রাণিসম্পদ অফিসার ডা. সরফরাজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম প্রমূখসহ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান রনী।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি অফিসার জোহরা সুলতানা, কৃষি সম্প্রারণ অফিসার মো. মনিরুজ্জামান, মো. আশরাফ সিদ্দিকী, আন্ধারমুহা বøকের উপ-সহকারি কৃষি অফিসার অপু চন্দ্র রায় ও দক্ষিণ পলাশবাড়ী বøকের মো. সাদেকুল ইসলামসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















