বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে নদী ভাঙনে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবি

গাইবান্ধার ফুলছড়িত উপজেলায় নদী ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, আবাদি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (২ জুন) উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামে ভাঙন কবলিত নদীর তীরে শিশু নারী-পুরুষ, বৃদ্ধসহ কয়েক শতাধিক মানুষ সমবেত হয়ে মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা, উড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজম, সমাজসেবক জোনাব আলী, যুবলীগ নেতা শাহ জামাল বাবু প্রমুখ।

বক্তারা বলেন, নদী ভাঙন রোধে দ্রত ব্যবস্থা না নিলে এ এলাকার তিনটি মসজিদ, চারটি প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান, ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙে যাবে। তারা বলেন, আমাদের ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে গেলে আমরা যাযাবর হয়ে যাব। আমাদের পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। তারা দ্রত নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

প্রকাশের সময়: ০৬:১৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১