দিনাজপুরের চিরিরবন্দরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আলোকডিহি ইউনিয়ন ১-০ গোলে নশরতপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সূখীপীর মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) মো. ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা স্কাউটস সম্পাদক লুৎফর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম।
এসময় দিনাজপুর ফুটবল রেফারী সমিতির সহ সভাপতি মাহবুব উল হাসান সুমন, যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ নুরুজ্জামান বেলাল, নির্বাহী সদস্য হারুন অর রশীদ, চিরিরবন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সদস্য আবু সায়েম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ম্যান অব দি টুর্ণামেন্ট নির্বাচিত হন আলোকডিহি ইউনিয়নের মো. রানা , শ্রেষ্ঠ গোলদাতা ও ফাইনাল খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন মো. কাজল হোসেন। খেলাটি ধারা বর্ণনা করেন চিরিরবন্দর ডাক বিভাগের অডিটর তাইফুল ইসলাম তপু। খেলায় রেফারী হিসেবে হারুন অর রশীদ, সহকারী হিসেবে নুরুজ্জামান বেলাল, সাজেদুর রুবেল ও ৪র্থ রেফারী হিসেবে তাজুল ইসলাম এবং ম্যাচ কমিশনার হিসেবে মোরশেদ উল আলম দায়িত্ব পালন করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















