রাজবাড়ীতে মঙ্গলবার দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি ট্রেনে কাটা পরে এক যুবক নিহত হয়েছে। রাজবাড়ী – ফরিদপুর রেললাইনে শহরের লোকোসেড এলাকায় দুপুরে ১ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম বিপ্লব কুমার দেবনাথ (৪৯)। তার বাবার নাম দুলাল চন্দ্র দেবনাথ। বিপ্লব শহরের বিনোদপুর গ্রামের ভাজনচালা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রাজলক্ষ্মী জুয়েলার্সের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়,রাজশাহী থেকে আন্তঃনগর মধুমতী ট্রেন ফরিদপুরের ভাঙা রেলস্টেশনের দিকে যাচ্ছিলো। এ সময় রাজবাড়ী লেকোসেড এলাকার আউটসিগন্যালের পাশে ট্রেনটি পৌছালে তিনি ট্রেনের নিচে কাটাপড়েন।এতে শরীর থেকে তার মস্তক বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। রাজলক্ষ্মী জুয়েলার্সের সত্ত্বাধিকারী জয়দেব কর্মকারের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদ আলম বলেন অসাবধানতাবশত পা পিছলে পড়ে থাকতে পারেন। তবে এটি দুর্ঘটনা নাকি আত্নহত্যা তা প্রাথমিকভাবে নিশ্চিত করে বলাযাচ্ছে না।খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজবাড়ীতে ট্রেনেকাটা পরে জুয়েলার্সের ম্যানেজার নিহত
-
মহসিন মৃধা করেসপন্ডেন্ট জাগো ২৪. নেট রাজবাড়ী - প্রকাশের সময়: ০৯:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- ৮
জনপ্রিয়


















