বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে আন্তঃজেলার ডাকাত সরদার লিলু গ্রেফতার

নবীগঞ্জে পুলিশ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে আন্তঃজেলার ডাকাত দলের সরদার সেলিম ওরফে লিলু(৩২) কে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব-৯।বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জানাযায়,নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের চাঁদ উল্লার পুত্র সেলিম ওরফে লিলু আন্তঃজেলা ডাকাত দলের সরদার।লিলুর বেশ কয়েকটি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত)মোঃ আমিনুল ইসলাম ও র‌্যাব-৯ এ এস আই হান্নানের নেতৃত্বে একদল ফোর্স বনগাঁও থেকে তাকে গ্রেফতার করেন।র‌্যাব-৯ ধৃত লিলুকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
শুক্রবার সকালে গ্রেফতার কৃত ডাকাত সেলিম ওরফে লিলুকে হবিগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

প্রকাশের সময়: ০৬:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১