বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের সুফলভোগীদের সঙ্গে মতবিনিময়

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নের নিমিত্তে আজ শুক্রবার গাইবান্ধা সদর উপজেলার মধ্যফলিয়া গ্রামে এমব্রডারী পল্লী অঞ্চল সরেজমিনে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: রশিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো: আরিফুল হক, গাইবান্ধা বিআরডিবি’র উপ-পরিচালক মো: আব্দুর সবুর। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, সদর উপজেলা বিআরডিবি’র কর্মকর্তা মো: তাহাজুল ইসলাম, বিআরডিবি’র কর্মকর্তা মো: ইপিদুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা গণ। সদর উপজেলার মধ্যফলিয়া গ্রামে এমব্রডারী পল্লী অঞ্চলে বিভিন্ন নারী গ্রæপের স্টল পরিদর্শন করেন। বিআরডিবি’র সমিতির সদস্যদের তৈরী ও উৎপাদিত পূন্য স্টল পরিদর্শন করেন।

প্রকাশের সময়: ০৮:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১