বগুড়ার তিনমাথা শহর দিঘি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মনজুয়ারা বেগম (৩২) নামের এক গৃহবধূর আত্নহত্যা করেছে। শুক্রবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, জেলার দুঁপচাচিয়া উপজেলার ভাটাহার গ্রামের আব্দুল জলিলের স্ত্রী মনজুয়ারা বেগম। ভেপুরপাড়ায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনজুয়ারা। সে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলে। এরই একপর্যায়ে শুক্রবার বিকেলে তিনমাথা শহর দিঘি নামস্থানে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্নহত্যা করে।
বগুড়া রেলস্টেশন ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ট্রেনে কাটা মনজুয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শমিজেকে) পাঠানো হয়।
মাজেদুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া 

















