মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফের সরকারি ঘোষণা প্রদান, সকল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী  ও শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা প্রদান এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুন) বিকেলে সুন্দরগঞ্জ শহরের কাঁঠালতলী মোড়ে অনুষ্ঠিত   সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক বীরেন শীল, কমিউনিস্ট পার্টি উপজেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম পিপুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সদস্য রঞ্জু হাসান, ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামীম আরা মিনা, বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা সংগঠক শাহিন, বাতিঘরের সংগঠক উমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সবকিছু খুলে দিলেও কেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেয়া হচ্ছে না তা বোধগম্য নয়। তারা শিক্ষার্থীদের দ্রæত ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রকাশের সময়: ০৬:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১