বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে গাইবান্ধা সদর থানা ওসিকে বদলী

গাইবান্ধার শহরের জুতা ব্যবসায়ী হাসান আলী হত্যার ইস্যু নিয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহফুজার রহমানের অপসারনের জন্য নানা আন্দোলন করে আসছিলেন ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ। অবশেষে ওসি মাহফুজার রহমানকে বদলী করা হয়েছে।

এ বিষয়ে রোববার (১৩ জুন) গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, জনস্বার্থে ওসি মাহফুজার রহমানকে রংপুর মেট্রাপলিটন পুলিশে বদলী করা হয়েছে। এই আদেশ জারি করেন পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আশরাফুজ্জামান।

স্থানীয় সুত্রে জানা গেছে, ১০ এপ্রিল গাইবান্ধার নারায়নপুর এলাকার জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক (সদ্য বহিস্কৃত) মাসুদ রানার বাড়ি থেকে শহরের জুতা ব্যবসায়ী হাসান আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যা মামলা নিতে নানা টালবাহনা করছিলেন ওসি মাহফুজার রহমান। এ নিয়ে ওই ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ-সমাবেশ, মানববন্ধন, স্মারকলিপি ও হরতাল পালন করেছে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’। অবশেষে ওসি মাহফুজার রহমানকে বদলী করা হয়েছে।

অবশেষে গাইবান্ধা সদর থানা ওসিকে বদলী

প্রকাশের সময়: ০৯:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১