বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ্য ওই শিশু গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় সোমবার (১৪ জুন) সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সুন্দরগঞ্জ পৌর সভার ২ নং ওয়ার্ড বামনজল গ্রামের তেলীপাড়ায় ঘটেছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ২ জুন বামনজল গ্রামের তেলীপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৪০) তার প্রতিবেশি খরেজ্জামানের ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালান। ওই দিন শহিদুলের দুই স্ত্রী ও সন্তানরা এক সঙ্গে দাওয়াত খেতে গেলে ফাঁকা বাড়িতে আম খাওয়ার লোভ দেখিয়ে ঘরের ভিতর নিয়ে ওই শিশুর পরনের কাপড় খুলে ধর্ষণ চেষ্টা করে শহিদুল। এসময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করেন। গুরুতর আহত ওই শিশুকে প্রথমে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এতে শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে রেফার করে। সেখানেই এখনও শিশুটি চিকিৎসাধীন রয়েছে। শিশুর পিতা খরেজ্জামান ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে শহিদুলকে আসামি করে সোমবার (১৪ জুন) থানায় মামলা দায়ের করেন।

এ নিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা রেকর্ডভূক্ত হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রকাশের সময়: ০৬:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১