গত ৪৮ ঘন্টায় দিনাজপুরের হিলিতে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট করোনায় আক্রান্ত ১৩৫ জন, তার মধ্যে ১০১ সুস্থ, ১ জনের মৃত্যু। বর্তমান করোনা রোগীর সংখ্যা ৩৩ জন।
সোমবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি হাসপাতালের স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান।
তিনি জানান, গত ৪৮ ঘন্টায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ জন দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকি ১৬ জন তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।
হিলি হাসপাতালের আরএমও ডাঃ গাদ্দাফি জানান, করোনায় আক্রান্ত ৩৩ জন বর্তমান ভাল রয়েছেন। কয়েকজনের একটু সর্দি জ্বর আছে, তাদের নিয়মিত ঔষধ দেওয়া হচ্ছে।
এবিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম জানান, গত দুই দিনে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। একজন দিনাজপুর হাসপাতালে রয়েছে। অন্যান্যরা উপজেলার বিভিন্ন এলাকায় তাদের নিজ বাড়িতে আছেন। আমি তাদের প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছি এবং প্রয়োজনে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট. দিনাজপুর 

















