বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) বিকেলে গাইবান্ধা শহর থেকে রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল গোবিন্দগঞ্জ উপজেলার কুমিড়াডাংগা গ্রামের মৃত কান্দুরা শেখের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রফিকুলের বিরুদ্ধে জিআর ২৯২/১৮ বিচারাধীন রয়েছে। এ মামলায় রফিকুলকে এক বছরের সাজা ও দুই লাখ টাকা জরিমানা করেছিলেন বিজ্ঞ আদালত। এটি অমান্য করে দীর্ঘদিন পলাতক ছিল রফিকুল। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হওয়া গেছে।

প্রকাশের সময়: ০৭:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১