গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের বিস্তার বাড়ছে। এটি রোধ কল্পে এরই মধ্যে ৫ বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের এক বাড়ি ও শিবপুর গ্রামের এক বাড়ি এবং অন্যান্য এলাকার আরো ৩ বাড়িসহ ৫ মোট বাড়িতে লকডাউন কার্যকর করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শহিদুল ইসলাম সোহাগ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ বলেন, এ উপজেলা ওইসব এলাকায় প্রায় ১৫ জন ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন। যার ফলে ৫ বাড়ি লকডাউন দেয়ার পাশাপাশি পারিবারীক নিরাপত্তার স্বার্থে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















