জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর পেয়েছে আরো ১৩০টি পরিবার। রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা। অনুষ্ঠানে অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় সহকারি কমিশনার ( ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মুহ. ফারুক হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস্ চেয়ারম্যান লায়লা বানু, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, মিডিয়াকর্মী, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগীদলের নেতৃবৃন্দ, ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সভাশেষে উপকারভোগীদের হাতে চিরিরবন্দর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১৫০টি ঘর ও জমির কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















