বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে মহাখুশি হিলির গৃহহীন ও ভূমিহীনরা

প্রধানমন্ত্রীর ঘর পেলো দিনাজপুরের হিলিতে ১১০ জন গৃহহীন ও ভূমিহীনরা। ঘর পেয়ে তারা মহাখুশি।
রবিবার (২০ জুন) বেলা ১১ টায় হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদের হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১১০ জন গৃহহীন ও ভূমিহীনদের নিকট ঘর চাবি হস্তান্তর করেন হাকিমপুর হিলি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওহিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহারব হোসেন প্রতাব মল্লিক সহ অনেকেই।
প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশিতে চোখে পানি ঝড়েছে ১১০ জন গৃহহীন ও ভূমিহীনদের। আজ থেকে তাদের আর রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে আর কষ্ট করতে হবে না। ছেলে সন্তানদের নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে তারা। ঘর পেয়ে সবাই আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করছেন।

প্রকাশের সময়: ০৫:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১