বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্ত্রীর মৃত্যুর পর চিকিৎসাধীন স্বামীরও মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে দুই সন্তানের জননী কৃষ্ণা চক্রবর্তী ওরফে মনু (৫০) এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর পর বিষপানে আত্নহত্যার চেষ্টাকারী স্বামী স্থানীয় মন্দিরের পুরোহিত শক্তিপদ চক্রবর্ত্তীর হাসপাতালে মৃত্যু হয়েছে।

সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শক্তিপদ চক্রবর্ত্তীও মৃত্যুবরণ করেন। উল্লেখ্য ঘটনাটি উপজেলার সাতনালা ইউনিয়নের ইছামতি গ্রামের রমেশ পন্ডিতপাড়ায় ঘটেছে। গত ১৭ জুন বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়। এরপর গত ১৮ জুন শুক্রবার সকালে মৃতার স্বামী স্থানীয় মন্দিরের পুরোহিত শক্তিপদ চক্রবর্ত্তী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনা টের পেয়ে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে দ্রæত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেলে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল ২০ জুন রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শক্তিপদ চক্রবর্ত্তীও মৃত্যুবরণ করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার শক্তিপদ চক্রবর্ত্তীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশের সময়: ০৫:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১